২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্ক-বেইলির ব্যাটে পিষ্ট ইংল্যান্ড

অধিনায়ক মাইকেল ক্লার্কের ১০৫ এবং সহ-অধিনায়ক জর্জ বেইলির ৮২ রানের দুটো দারুণ ইনিংসের ওপরে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৮৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 11:15 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে অতিথিরা ১-০ ব্যবধানে এগিয়ে গেলো। বুধবার এজবাস্টনে তৃতীয় ওয়ানডে হবে।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৪ ওভার ২ বলে ২২৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

রানের চাকা ঘোরার আগেই শন মার্শ বিদায় নিলেও শেন ওয়াটসনের (৩৮) সঙ্গে ৬০ ও ক্লার্কের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ১১৬ রানে পৌঁছে দেন অ্যারন ফিঞ্চ (৪৫)।

Image
অর্ধ-শতকের পর দর্শকদের ক্লার্কের (ডানে) অভিবাদন, পাশে বেইলি। ছবি: রয়টার্স

অর্ধ-শতকের পর দর্শকদের ক্লার্কের (ডানে) অভিবাদন, পাশে বেইলি। ছবি: রয়টার্স

এরপর চতুর্থ উইকেটে বেইলিকে নিয়ে মাত্র ১৩০ বলে ১৫৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ প্রাপ্তি নিশ্চিত করেন ক্লার্ক। বেইলির ৬৭ বলের আক্রমণাত্মক ইনিংসে চারটি ছক্কা ও পাঁচটি চার। অন্যদিকে অষ্টম ওয়ানডে শতকের দেখা পাওয়া ক্লার্কের ১০২ বলের অধিনায়কোচিত ইনিংস ১৪টি চারে রচিত। ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে জশ বাটলার (৭৪), কেভিন পিটারসেন (৬০) এবং অ্যালিস্টার কুকের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা ওয়েন মর্গানের (৫৪) তিনটি অর্ধ-শতক জয়ের স্বপ্ন দেখিয়েছিল তাদের। কিন্তু আর কেউ জ্বলে উঠতে না পারায় বড় ব্যবধানে হার মানতে হয় স্বাগতিক দলকে। সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া
: ৫০ ওভারে ৩১৫/৭ (মার্শ ০, ফিঞ্চ ৪৫, ওয়াটসন ৩৮, ক্লার্ক ১০৫, বেইলি ৮২, ভোজেস ১৬*, ওয়েড ০, ফকনার ১৮, জনসন ৬*; র‌্যাংকিন ২/৪৯, বোপারা ২/৫৭, ফিন ২/৬৮, ট্রেডওয়েল ১/৬০)
ইংল্যান্ড
: ৪৪.২ ওভারে ২২৭ (পিটারসেন ৬০, কারবেরি ৪, ট্রট ০, রুট ৩, মর্গান ৫৪, বোপারা ১, বাটলার ৭৫, স্টোকস ৫, ট্রেডওয়েল ১, ফিন ১৬, র‌্যাংকিন ১*; ম্যাকে ৩/৪৭, জনসন ২/৩৬, ওয়াটসন ১/১৭, ভোজেস ১/৩২, ফকনার ১/৩৯, ফাওয়াদ ১/৫৫) ম্যাচ সেরা : মাইকেল ক্লার্ক।