২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত

সকাল থেকে একটানা বৃষ্টি। তাই শুক্রবার হেডিংলিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে একটি বলও হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

অনেকক্ষণ অপেক্ষার পর স্থানীয় সময় বেলা দেড়টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার আলীম দার ও রিচার্ড ইলিংওয়ার্থ।

রোববার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

পাঁচ টেস্টের অ্যাশেজ ৩-০ ব্যবধানে জিতলেও টি-টিয়েন্টি সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।