২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ডুডলে উইজডেন

‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন অ্যালমানাক বা সংক্ষেপে উইজডেনের প্রতিষ্ঠাতা জন উইজডেনের ১৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বরে পাল্টে গেছে গুগলের লোগো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 03:32 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

ইন্টারনেটে সর্বাধিক ব্যবহৃত এই সার্চ ইঞ্জিনটির যুক্তরাজ্য সংস্করণের লোগোতে বৃহস্পতিবার দেখা যাচ্ছে উইজডেন অ্যালমানাকের নকশা।

১৮২৬ সালের ৫ সেপ্টেম্বর জন্মেছিলেন জন উইজডেন। ‘ছোট্ট বিষ্ময়’ নামে পরিচিত উইজডেন ক্যারিয়ারে মোট ১৮৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। তার সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। তবে তিনি বিখ্যাত হয়েছেন উইজডেন অ্যালমানাক বের করে।

১০.৩২ গড়ে ক্যারিয়ারে ১,১০৯ টি প্রথম শেণীর উইকেটের মালিক উইজডেন ৩৭ বছর বয়সে অবসর নেন। আর ৫৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।   

সাবেক এই তারকার জন্মদিনটা বিশেষভাবে পালনের জন্য নকশা করা হয়েছে এই ‘গুগল ডুডল’। সিদ্ধান্তের পেছনের কারণটা অবশ্য অন্য; এবছর উইজডেন অ্যালমানাক ১৫০ বছর পূর্ণ করেছে।

১৮৬৪ সালে প্রথমবারের মতো উইজডেনের সম্পাদনায় প্রকাশিত হয় বইটি। বইটির আরেকটি বিশেষত্ব হলো- শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রতিবছর তা প্রকাশ হয়েছে। এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তা বন্ধ হয়নি।