বিসিবি নির্বাচনে লড়বেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেবেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
ক্রিকেটের স্বার্থে ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটের স্বার্থটাই আমার কাছে বড় ব্যাপার। তাই নির্বাচনে অংশ নেয়ার এই সিদ্ধান্ত।”
এর আগে এই ক্যাটাগরি থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বিসিবির অ্যাডহক কমিটিতে আছেন। টুর্নামেন্ট কমিটির সাবেক এই প্রধান বর্তমানে বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগের সভাপতি হিসেবে কাজ করছেন।
