২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

প্রস্তুতি ম্যাচের জন্য শনিবার বারো সদস্যের বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

অক্টোবরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরকে সামনে রেখে ৩ থেকে ৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

লাল দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার দলে খেলবেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সবুজ দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ফেরা সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়া জাতীয় দলের নিয়মিত সব খেলোয়াড়ই খেলবেন প্রস্তুতি ম্যাচে।

১০ সেপ্টেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে। তার আগে ক্রিকেটারদের বড় দৈর্ঘ্যের ক্রিকেটে পরখ করে নিতে চান নির্বাচকরা।

অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ লাল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, জহুরুল ইসলাম, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, নাসির হোসেন, শামসুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মুক্তার আলী, শফিউল ইসলাম ও সাজেদুল ইসলাম।

বাংলাদেশ সবুজ: মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, এনামুল হক, মমিনুল হক, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, জিয়াউর রহমান, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।