২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন মরিস

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হিউ মরিস। সোমবার এক বিবৃতির মাধ্যমে ইসিবি একথা জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Aug 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

গ্ল্যামরগন ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেবেন তিনি। কাউন্টি ক্রিকেটে এই দলের হয়েই খেলেছিলেন তিনটি টেস্ট খেলা মরিস।

সরে যাওয়ার ঘোষণা দিলেও বোর্ডের দায়িত্বে থাকার সময়টাকে সারাজীবনের স্মরনীয় স্মৃতি হিসেবেই উল্লেখ করলেন ৩১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা সাবেক এই ক্রিকেটার।

বোর্ডের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে ময়েস বলেন, “এই সময়টা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট ইতিহাসের স্মরণীয় একটা মুহূর্ত। এবং এই সময়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত।”