পিচে মুত্রত্যাগ করে অ্যাশেজ উদযাপন!
ইংল্যান্ডের ক্রিকেটাররা অ্যাশেজ জয় উদযাপন করেছেন পিচে মুত্রত্যাগ করে!
অস্ট্রেলিয়ার নিউজ ডটকম জানিয়েছে, আলোর স্বল্পতার জন্য ওভাল টেস্টের শেষ দিনের খেলার সমাপ্তি ঘটার প্রায় পাঁচ ঘণ্টা পর এ কাণ্ড ঘটিয়েছে ইংলিশ ক্রিকেটাররা।
ওভালে ওয়ানডে ম্যাচে রূপ নেয়া পঞ্চম ও শেষ টেস্ট শেষ হয়েছে নাটকীয়তায়। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণার পর জয়ের জন্য ৪৪ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ২২৭ রান। ইংল্যান্ড ৪০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান তোলার পর আলোর স্বল্পতায় আর খেলা হতে পারেনি।
খেলা অমীমাংসিত থাকলেও ৩-০ ব্যবধানে এগিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করা ইংল্যান্ড এরপর টানা তৃতীয় অ্যাশেজ জয়ের আনন্দে মেতে উঠে।
এদিকে ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রায়রের একটি টুইটার ছবিতে দেখা গেছে ইংল্যান্ড দল ম্যাচের পর মাঠে বসে বিয়ারসহ অন্যান্য পানীয় পান করছে।
