ওভালে বৃষ্টির তাণ্ডব
অ্যাশেজে সান্ত্বনার জয় পাওয়ার আশাও প্রায় শেষ অস্ট্রেলিয়ার। শনিবার ওভালে পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে একটিও বল হতে পারেনি।
সকাল থেকে থেমে-থেমে বৃষ্টি হওয়ায় মধ্যাহ্ন-বিরতি আধা ঘণ্টা এগিয়ে আনা হয়। কিন্তু মধ্যাহ্ন-বিরতির পরও আবহাওয়ার পরিবর্তন হয়নি।
শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকাল ৪টা ৬ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার আলীম দার ও কুমার ধর্মসেনা।
শেন ওয়াটসন (১৭৬) ও স্টিভেন স্মিথের (অপরাজিত ১৩৮) দারুণ শতকের সুবাদে ৯ উইকেটে ৪৯২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৪৭ রান।
