ক্রিকেটের দলবদল রোববার
রোববার নিলামের মাধ্যমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল হবে।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস বলেন, “রোববার বেলা দুইটা থেকে ক্রিকেট লিগের দলবদল (নিলাম) হবে।”
নিলামের ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে ঢাকার একটি হোটেলেও নিলাম হতে পারে।
এদিকে ভালোভাবে অনুশীলনের জন্য লিগ এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছে ক্লাবগুলো। লিগ শুরু হওয়ার আগে অনুদানের টাকা দেয়ার দাবিও জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা।
এ প্রসঙ্গে সিসিডিএম সভাপতি বলেন, “ক্লাবগুলো লিগ পেছানোর দাবি জানিয়েছে। তিন-চার দিন পেছানো হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই লিগ শুরু হবে।”
৩ সেপ্টেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা।
