লেম্যানের জরিমানা
ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
অ্যাশেজের পঞ্চম বা শেষ টেস্ট শুরু হওয়ার আগে ব্রডকে ‘প্রতারক’ বলেছিলেন লেম্যান। ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত প্রথম টেস্টের একটি ঘটনাই তার কারণ।
ঐ ম্যাচে স্পিনার অ্যাশটন অ্যাগারের বল ব্রডের ব্যাটের কানায় লেগে, উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের গ্লাভস ছুঁয়ে স্লিপে মাইকেল ক্লার্কের হাতে জমা পড়লেও আম্পায়ার আলিম দার আউট দেননি। ব্রড নিজেও দাঁড়িয়ে থাকেন। পরে অবশ্য ব্যাট-বল সংযোগের কথা স্বীকার করেন তিনি।
আর তাই ব্রড সম্পর্কে ক্ষুব্ধ লেম্যানের অমন কটু মন্তব্য। তবে আইসিসির আচরণবিধি ভাঙ্গার দায়ে জরিমানা দিতে হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানকে।
ট্রেন্ট ব্রিজসহ প্রথম চার টেস্টের তিনটিতে জিতে টানা তৃতীয় অ্যাশেজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড।
