ওয়াটসনের পর স্মিথেরও শতক
শেন ওয়াটসনের পর স্টিভেন স্মিথও শতকের আনন্দে বিভোর। স্মিথের প্রথম টেস্ট শতকে ওভালে পঞ্চম ও শেষ টেস্টে ৯ উইকেটে ৪৯২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান।
সকাল থেকে তুমুল বৃষ্টিতে বৃহস্পতিবার খেলা শুরু হয়েছে সাড়ে তিন ঘণ্টা পর, স্থানীয় সময় বেলা আড়াইটায়।
প্রথম দিন শেষে স্মিথের সঙ্গে ১৮ রান নিয়ে অপরাজিত থাকা ‘নাইটওয়াচম্যান’ পিটার সিডল বেশিক্ষণ টিকতে পারেননি, আর ৫ রান করে বোল্ড হয়ে গেছেন জেমস অ্যান্ডারসনের বলে।
তবে শুরু থেকে আস্থার সঙ্গে খেলা স্মিথ ষষ্ঠ উইকেটে ব্র্যাড হ্যাডিনকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে হতাশ করেছেন প্রতিপক্ষকে।
