২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদেজার প্রত্যাবর্তন

আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরলেন ভারতের সাবেক ব্যাটসম্যান অজয় জাদেজা। চেন্নাইয়ের বুচি বাবু টুর্নামেন্টে হারিয়ানা দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

হায়দ্রাবাদের বিপক্ষে দলের ৬৭ রানের জয়ে দারুণ অবদানও রাখেন ৪২ বছর বয়সী জাদেজা, করেন ব্যাক্তিগত ৩৭ রান। এর আগে ২০০৬ সালে শেষবার ঘরোয়া লিগে খেলেছিলেন তিনি।

১৫ টেস্টে ৫৭৬ ও ১৯৬ ওয়ানডেতে ৫ হাজার ৩৫৯ রানের মালিক জাদেজার ক্যারিয়ার বেশ ঘটনাবহুল।

২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে ফেরেন। পরবর্তীতে টিভি ধারাভাষ্যকারে নাম লেখান ছয়টি ওয়ানডে শতকের মালিক জাদেজা।