অনুশীলনে ফিরলো জিম্বাবুয়ের ক্রিকেটাররা
বোর্ডের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্টি থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অনুশীলন বর্জন করেছিলেন তারা।
ইএসপিএনক্রিকইনফো জানায়, বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দুই দিন আলোচনার পর শনিবার দাবি-দাওয়া নিয়ে চুক্তি সই হতে পারে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাই কোনো সমস্যা হবে না।
টেস্টের জন্য ৫ হাজার, ওয়ানডের জন্য ৩ হাজার ও টি-টোয়েন্টির জন্য দেড় হাজার মার্কিন ডলার ম্যাচ ফি চাইছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে ক্রিকেটের এক কর্মকর্তা জানান, এখন থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি দেয়া হবে। অর্থের পরিমাণ কত হবে তা না জানালেও নতুন ম্যাচ ফি খেলোয়াড়রা মেনে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্টি ছিল অনেক দিন থেকেই। বোর্ড তাদের দাবি মেনে না নেয়ায় দাবি আদায়ে সংগঠন গড়ে তুলেন ক্রিকেটাররা।
