হেরেই চলেছে অনূর্ধ্ব-১৯ দল
ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার স্বাগতিক দলের কাছে বাংলাদেশের তরুণরা ৫ উইকেটে হেরে গেছে।
লিস্টারশায়ারের গ্রেস রোডে টস জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৩ বলে ১৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৯ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
৬১ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানের বিদায়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছিল অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে জয়রাজ শেখের (২৯) ৬৯ রানের জুটি।
তবে দলীয় ১৩০ রানে মিরাজের (৪১) বিদায়ের পর বাংলাদেশের পক্ষে আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি।
৩৯ রানে ৪ উইকেট নিয়ে জ্যাক উইন্সলেড ইংল্যান্ডের সেরা বোলার।
