জানুয়ারিতে নেলসনের ‘অভিষেক’
আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে নিউজিল্যান্ডের নেলসনের। ৪ জানুয়ারি নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ানডের ভেন্যু নেলসনের স্যাক্সটন ওভাল।
নেলসনে এটাই প্রথম ওয়ানডে। ২০১৫ বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচও হবে এই মাঠে।
ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ডিসেম্বর থেকে ডানেডিনে প্রথম, ১১ ডিসেম্বর থেকে ওয়েলিংটনে দ্বিতীয় এবং ১৯ ডিসেম্বর থেকে হ্যামিল্টনে তৃতীয় টেস্ট শুরু হবে।
নেলসন ছাড়া বাকি চারটি ওয়ানডে হবে অকল্যান্ড, নেপিয়ার, কুইন্সটাউন ও হ্যামিল্টনে; যথাক্রমে ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১ ও ৮ জানুয়ারি।
১১ ও ১৫ জানুয়ারি টি-টোয়েন্টি দুটোর ভেন্যু অকল্যান্ড ও ওয়েলিংটন।
