২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয় বা হার এড়ানোর টেস্ট

ডিআরএস আর হট স্পট নিয়ে বিতর্কের মধ্য দিয়েই শুক্রবার চেস্টার-লি-স্ট্রিটে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। এই মাঠে ক্রিকেটের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীদের এটাই প্রথম লড়াই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 09:28 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

অ্যাশেজ পুনরুদ্ধারের মিশন এরই মধ্যে ব্যর্থ হয়ে গেছে অস্ট্রেলিয়ার। তবে টানা তৃতীয় সিরিজ হার এড়ানোর সুযোগ এখনো আছে অতিথিদের। তার জন্য শেষ দুই টেস্টে ইংল্যান্ডকে হারাতেই হবে তাদের।

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। তাই কাজটি সহজ হবে না। গত চার দশকে ২-২ ব্যবধানে অ্যাশেজ ড্রয়ের কোনো নজির নেই। ১৯৭২ সালে সর্বশেষ কোনো অ্যাশেজ সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল।

এখনো সিরিজ বাঁচানোর আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বলেন, “আমার মনে হয় না ওদের কেউ সহজে ছেড়ে দেবে। টেস্ট ক্রিকেটে এটা হয় না, অ্যাশেজ সিরিজে তো নয়ই। বিশেষ করে আমরা এখন যে অবস্থায় আছি। আমরা সেরা একাদশই খেলাব।”

প্রায়ই একই কথা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের কণ্ঠে। তিনি বলেন, “আমরা অ্যাশেজ সিরিজ জিততে চেয়েছিলাম, সেটা এখনো হয়নি। তবে আমরা দ্রুতই অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করেছি, এটা একটা গর্বের ব্যাপার। এখন আমরা সিরিজ জিততে চাই।”

এ সিরিজে ডিআরএস নিয়ে বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন দাবি করে, ‘হট স্পট’ প্রযুক্তিতে ব্যাট-বলের স্পর্শ যাতে ধরা না পড়ে সেজন্য ব্যাটে সিলিকন টেপ ব্যবহার করছেন ব্যাটসম্যানরা। এ অভিযোগের পর দুটি দলই বিশেষ করে ইংল্যান্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। চতুর্থ টেস্টে হট স্পট প্রযুক্তি থাকবে বলেও জানিয়েছে আইসিসি।

আর চতুর্থ টেস্টকে সামনে রেখে ডিআরএস প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিয়ে দুই দলের সঙ্গে কথা বলেছেন আইসিসির মহা ব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস।

Image
ডারহাম টেস্টের আগে বৃহস্পতিবার নেটে ব্যাটিং করছেন অস্ট্রেলিয়া দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার

ডারহাম টেস্টের আগে বৃহস্পতিবার নেটে ব্যাটিং করছেন অস্ট্রেলিয়া দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার

ডারহাম টেস্ট ড্র করলেই আরেকটি অ্যাশেজ সিরিজ ঘরে তুলবে ইংল্যান্ড, যারা সর্বশেষ ১১ টেস্টে অপরাজিত। অন্যদিকে শেষ ৭ টেস্টে জয়ের মুখই দেখেনি অস্ট্রেলিয়া, হেরেছে তার ছয়টিতেই।

ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য বৃষ্টির আশীর্বাদে বেঁচে গেছে ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে এটাই অস্ট্রেলিয়ার কোনো টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভালো ক্রিকেট খেলে যাওয়ার উদাহরণ।

ইংল্যান্ড দলে দুটি পরিবর্তনের আভাস। দলে ফিরতে পারেন ক্রিস ট্রেমলেট ও গ্রাহাম অনিয়ন্স। টিম ব্রেসনান খেলছেন না নিশ্চিত। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের যে কোনো একজনকে বিশ্রাম দেয়া হতে পারে।

মাইক হাসির অবসরের পর থেকে ব্যাটিং লাইন ঠিক করে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। ক্রিস রর্জাসের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন ডেভিড ওয়ার্নার। পেসার জ্যাকসন বার্ডের অভিষেক প্রায় নিশ্চিত। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন মিচেল স্টার্ক অথবা রায়ান হ্যারিস।