২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পাকিস্তানের জিম্বাবুয়ে সফর

কয়েক দিন আগে ভারত গিয়েছিল জিম্বাবুয়েতে। এবার পাকিস্তান যাচ্ছে জিম্বাবুয়ে সফরে। আগামী ১৯ অগাস্ট আফ্রিকার দেশটির উদ্দেশে রওনা দেবে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

ভারত শুধু ওয়ানডে সিরিজ খেললেও পাকিস্তান জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরেই যাচ্ছে। এবারের জিম্বাবুয়ে সফরে তারা দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।

গত ডিসেম্বর-জানুয়ারিতে সিরিজটা হওয়ার কথা থাকলেও পাকিস্তানের ভারত সফরের জন্য তা পিছিয়ে দেয়া হয়।

২৩ অগাস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-জিম্বাবুয়ে। পর দিন একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

২৭, ২৯ ও ৩১ অগাস্ট হারারেতেই হবে ওয়ানডে তিনটি। ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ভেন্যুও একই। ১০ সেপ্টেম্বর থেকে বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট।

মঙ্গলবার জিম্বাবুয়ে সফরের জন্য দলও ঘোষণা করেছে পাকিস্তান।

টেস্ট দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান খুররাম মনজুর। তবে বাদ পড়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ।

টেস্ট দলে নেই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ (সাত ফুট এক ইঞ্চি) পেসার মোহাম্মদ ইরফানও। তবে জামশেদের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি।

ওয়ানডে দলে একটাই পরিবর্তন, অলরাউন্ডার আনোয়ার আলী সুযোগ প্রাপ্তি। এখনো ওয়ানডে অভিষেক না হলেও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি, ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।