২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দলের টানা দ্বিতীয় জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া হকসবিলসকে ১২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। দলের টানা দ্বিতীয় জয়ে দারুণ অবদান সাকিবের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পের্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 09:35 AM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুক্রবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে বার্বাডোজ। স্বাগতিকদের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব শোয়েব মালিক (৩৩), জোনাথন কার্টার (৩১) ও উমর আকমলের (৩০)।

ব্যাট হাতে আবার ব্যর্থ সাকিব। ৬ বল খেলে মারলন স্যামুয়েলসের শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১ রান করেন তিনি।

জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমে যায় অ্যান্টিগুয়ার ইনিংস। সর্বোচ্চ ৪৪ রান উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লসের। ২৩ রান করে আসে অধিনায়ক স্যামুয়েলস ও বেন রোহরারের ব্যাট থেকে।

৪ ওভার বল করে ম্যাচের একমাত্র মেডেনসহ ১৬ রান দিয়ে রিকি পন্টিংয়ের উইকেটটি নিয়ে ম্যাচ সেরার পুরস্কার সাকিবের।

বার্বাডোজের পক্ষে ২৮ রানে ৪ উইকেট নেন অ্যাশলি নর্স।

খেলা শেষে সাকিব বলেন, “রানে ফেরার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করছি পরের ম্যাচগুলোতে রান করে দলের জয়ে অবদান রাখতে পারবো।”