শেষ ওয়ানডেতে অনভিজ্ঞদের খেলাচ্ছে শ্রীলঙ্কা
এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে শ্রীলঙ্কা।
দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশাল পেরেরা।
এছাড়া প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন দু'টি টেস্ট ও ছয়টি টেস্ট খেলা ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। তাছাড়া ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ অলরাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভা ও পেসার ভিমুকথি পেরেরা।
বিশ্রাম পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে, রঙ্গনা হেরাথ ও লাসিথ মালিঙ্গা। আর খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।
বুধবার কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে। ৩-১ এ এগিয়ে আছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, ভিমুকথি পেরেরা, চতুরাঙ্গা ডি সিলভা, শামিন্দা এরাঙ্গা, অজন্তা মেন্ডিস, শাচিত্রা সেনানায়েকে, সুরঙ্গা লকমাল।
