২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোড শো ও স্কেটিং ম্যারাথনের সমাপনী

“কার্বন নি:সরণ কম করুন, পরিবেশ রক্ষা করুণ” এই প্রতিপাদ্য নিয়ে গত ৮-১০ জুলাই ঢাকা থেকে কক্সবাজারে হয়ে গেছে রোড শো এবং স্কেটিং ম্যারাথন। মঙ্গলবার বিওএর অডিটরিয়ামে হয়েছে এর সমাপনী অনুষ্ঠান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

গত ৮ জুলাই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয় এই রোড শো। কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম হয়ে ৯ জুলাই কক্সবাজারে গিয়ে শেষ এই রোড শো। ১০ জুলাই কক্সবাজারে হয়েছে স্কেটিং ম্যারাথন।

স্পোর্টস ভিশন ও সার্চ স্কেটিং ক্লাব এই আয়োজনের উদ্যোক্তা। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল ব্লু ফ্লাইং অ্যাকাডেমি।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিওএর ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু ও ব্লু ফ্লাইং অ্যাকাডেমির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জহির স্বপন।