সাকিবের দলের সান্ত্বনার জয়
ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলে বল হাতে বেশ সফল সাকিব আল হাসান। শুক্রবার ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে তার দল লিস্টারশায়ার ৭৯ রানের বড় জয় পেয়েছে ডার্বিশায়ারের বিপক্ষে।
প্রতিপক্ষের মাঠ কান্ট্রি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫১ রান করে লিস্টারশায়ার। সর্বোচ্চ ৪২ রান করে আসে গ্রেগ স্মিথ ও নেড একার্সলের ব্যাট থেকে। ৪ বলে মাত্র ৩ রান করেন সাকিব।
জবাবে অ্যান্থনি আযারল্যান্ড (৪/১১) ও জশুয়া কবের (৩/১৯) মারাত্মক বোলিংয়ে ১৪ ওভার ১ বলে ৭২ রানে অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। সর্বোচ্চ ২৫ রান শিবনারায়ণ চন্দরপলের।
সাকিব ২ ওভার বল করে ৭ রানে নেন ২ উইকেট।
