আদালতের বাইরে ‘সমঝোতা’য় মিকি আর্থার
অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থারের মনের বরফ গলতে শুরু করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতি ক্ষোভ ভুলে তিনি এখন সংস্থাটির সঙ্গে ‘সফল ও যৌক্তিক’ সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
অস্ট্রেলিয়া দলের ক্রমাগত ব্যর্থতা এবং দলের মধ্যে একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনার জের ধরে অ্যাশেজ শুরু হওয়ার মাত্র ১৬ দিন আগে আর্থারকে বরখাস্ত করে সিএ। যদিও তার চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত।
