২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতেও শ্রীলঙ্কার জয়

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 01:06 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ২-০ ব্যবধানে এগিয়ে।

শুক্রবার পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে।

মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে ৯ উইকেটে ২২৩ রান করার পর বৃষ্টির কারণে শ্রীলঙ্কা পুরো ৫০ ওভার খেলতে পারেনি।

দলীয় ৭ রানে উপুল থারাঙ্গা বিদায় নিলেও আগের ম্যাচে দুর্দান্ত শতক করে জয়ের নায়ক কুমার সাঙ্গাকারার (৩৭) সঙ্গে ৫৯ এবং মাহেলা জয়াবর্ধনের (১৭) সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ১০৬ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দেন তিলকরত্নে দিলশান (৪৩)।

তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কানরা। তবু তারই মাঝে বুক-চিতিয়ে-দাঁড়ানো দীনেশ চান্দিমালের ৪৩ রান সোয়া দু শ’র কাছাকাছি পৌঁছে দেয় তাদের।

৩৪ রানে ৩ উইকেট নেন মর্নে মরকেল।

বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ২৯ ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৭৬ রান।

৬৯ রানে ৫ উইকেট হারানোর পর অতিথিদের জয় এনে দেয়ার চেষ্টা করছিলেন ডেভিড মিলার (২২*) ও রায়ান ম্যাকলারেন (১৪*)।

কিন্তু ২১ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করার পর আবার বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি। সে সময় জয়ের জন্য ১২২ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকানদের।

১৬ রানে ২ উইকেট নেন রঙ্গনা হেরাথ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২২৩/৯ (থারাঙ্গা ৩, দিলশান ৪৩, সাঙ্গাকারা ৩৭, জয়াবর্ধনে ১৭, থিরিমান্নে ১৩, চান্দিমাল ৪৩, মুবারক ৮, পেরেরা ১১, হেরাথ ১৩, এরাঙ্গা ৭*, মালিঙ্গা ০*; মরকেল ৩/৩৪, ডুমিনি ১/৯, মরিস ১/৩৮, পিটারসন ১/৩৯, ম্যাকলারেন ১/৪৫, ফাঙ্গিসো ১/৫২)

দক্ষিণ আফ্রিকা: ২১ ওভারে ১০৪/৫ (আলভিরো ২৪, পিটারসন ৩, ডুমিনি ১৫, ডি ভিলিয়ার্স ১২, দু প্লেসি ৮, মিলার ২২*, ম্যাকলারেন ১৪*; হেরাথ ২/১৬, মালিঙ্গা ১/১৭, দিলশান ১/২০, পেরেরা ১/২৩)

ম্যাচ সেরা: দীনেশ চান্দিমাল।