২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনজেডসি থেকে বুকাননের বিদায়

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ জন বুকানন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jul 2013, 10:37 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার এক বিবৃতিতে এনজেডসি জানিয়েছে, “২০১১ সালের মে মাসে এনজেডসির সঙ্গে যুক্ত হওয়া বুকানন এমন এক সময়ে সরে দাঁড়াচ্ছেন, যখন তিনি দায়িত্বটা উপভোগ করছিলেন। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। পারিবারিক কারণে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

“এনজেডসি জনের সিদ্ধান্তকে সম্মান এবং তার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা জানাচ্ছে।”

অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের কোচ বুকানন নিউজিল্যান্ডে তেমন সাফল্য পাননি। বরং বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের সাবেক কোচ জন রাইটের সঙ্গে তার তিক্ত সম্পর্কের কথা সবারই জানা ছিল। গত বছর বিদায় নেয়ার সময় রাইট সরাসরি তার বিষোদগারও করে যান।

নিউজিল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, বর্তমান কোচ মাইক হেসনের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছিল না ৬০ বছর বয়সী বুকাননের।