ডিআরএস বা আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি নিয়ে বিতর্ক এড়াতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
19 Jul 2013, 08:37 PM
Updated :
23 Aug 2022, 11:12 AM
ডিআরএসের ওপরে খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা টিভি চ্যানেলের প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে এটা নিজেদের অধীনে রাখার পরিকল্পনা নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আগামী ১ অগাস্ট থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। নতুন নিয়মে টিভি আম্পায়ারকে খুব একটা ম্যাচ সম্প্রচারকারীদের ওপরে নির্ভর করতে হবে না।
নতুন নিয়ম সম্পর্কে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, এখন থেকে তৃতীয় আম্পায়ারের ঘরে হক-আই, রিপ্লে ও হটস্পট প্রযুক্তিসহ বেশ কয়েকটি মনিটর থাকবে। সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে প্রয়োজনে নিজের ইচ্ছামতো টিভি আম্পায়ার সেগুলোর সাহায্য নিতে পারবেন।
এর ফলে সামান্য হলেও পদ্ধতিটি ব্যবহারে পক্ষপাতিত্বের যে সন্দেহ ছিল, তা দূর হবে। কারণ আগের নিয়মে খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা টিভি চ্যানেল ইচ্ছা করলেই খেলার কোনো একটি অংশ মুছে ফেলতে পারতো। আম্পায়ারকে ঐ অংশটির রিপ্লে দেখাতে না চাইলে কাজটি করতেই পারতো তারা।
বৃটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ‘গার্ডিয়ান’ জানিয়েছে, অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই নতুন ধরণের ডিআরএস ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। তা বাস্তবায়িত না হলেও ঐ ম্যাচে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত নতুন করে ভাবতে বাধ্য করে আইসিসিকে।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রট এলবিডব্লিউ না হয়েও হটস্পট অপারেটরের ভুলের কারণে মাঠ থেকে ফিরে আসতে বাধ্য হন।
স্বাগতিকরাও অবশ্য লাভবান হয়েছে। দ্বিতীয় ইনিংসেই স্টুয়ার্ট ব্রডের ব্যাটের কানা থেকে আসা ক্যাচ স্লিপে দাঁড়ানো মাইকেল ক্লার্ক নিলেও আম্পায়ার আলিম দারের তা চোখ এড়িয়ে যায়। কোটা শেষ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া রিভিউয়ের আবেদনও করতে পারেনি।
ডিআরএস বা আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি নিয়ে বিতর্ক এড়াতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:৩৭, ১৯ জুলাই ২০১৩ | আপডেট: ১১:১২, ২৩ আগস্ট ২০২২