২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কার অধিনায়ক চান্দিমাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটোতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দীনেশ চান্দিমাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 07:35 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ধীরগতির ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বুধবার প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতে না পারা অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। ফিরেছেন ত্রিদেশীয় সিরিজের দলে উপেক্ষিত পেসার থিসারা পেরেরা। প্রায় সাড়ে চার বছর পর ওয়ানডে দলে প্রত্যাবর্তন হয়েছে ব্যাটসম্যান জিহান মুবারকেরও।

বাদ পড়েছেন কুশাল পেরেরা, নুয়ান কুলাসেকারা, দিলহারা লোকুহেত্তিগে ও জীবন মেন্ডিস।

২০ ও ২৩ জুলাই কলম্বোতে প্রথম দুটো ওয়ানডে হবে। ২৬ ও ২৮ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় ও চতুর্থ ওয়ানডের পর ৩১ জুলাই শেষ ওয়ানডেও হবে কলম্বোতে।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

প্রথম দুই ওয়ানডের শ্রীলঙ্কা দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো পেরেরা, জিহান মুবারক, রঙ্গনা হেরাথ, সাচিত্রা সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, শামিন্দা এরাঙ্গা, থিসারা পেরেরা ও সুরঙ্গা লাকমল।