২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেলেন আমির

স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরকে শর্তসাপেক্ষে এক বছর ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

করাচির দ্য নেশন জানায়, আমিরকে ঘরোয়া ক্রিকেটে এক বছরের জন্য খেলতে দিতে অনুমতি দেয়ার কথা পিসিবিকে জানিয়েছে আইসিসি। এরপর আন্তর্জাতিক ম্যাচে আমিরের খেলার সম্ভবনা নিয়ে সিদ্ধান্ত দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেংকারীর পর পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।

দুর্নীতি করার দায়ে ব্রিটেনে জেলও খাটতে হয় তাদের। তবে বয়স কম হওয়ার কারণে আমিরকে পাঠানো হয়েছিল কিশোর সংশোধন কেন্দ্রে।
আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর। যা শেষ হতে এখনো দুই বছর বাকি। তবে আইসিসির সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় তার শাস্তি কমানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত সভাপতি নাজাম সেঠি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে অনুরোধ করেন।

পিসিবির ঐ অনুরোধ বিবেচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে আইসিসি।

কমিটির এই শিথিল অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরার আশা করতেই পারেন আমির।