সোমবার থেকে আবার জাতীয় ক্রিকেট
৩৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (এনসিসি) দ্বিতীয় পর্ব হবে ১৫ থেকে ১৭ জুলাই। ১৯ জুলাই ফাইনাল।
বুধবার ৩৩তম এনসিসি টেকনিক্যাল কমিটির সভায় ফাইনালের ‘রিজার্ভ ডে’ একদিন থেকে বাড়িয়ে দুদিন করা হয়েছে।
দ্বিতীয় পর্বে ‘এ’ ও ‘বি’ গ্রুপে চারটি করে দল খেলবে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ফাইনালে।
‘এ’ গ্রুপে রয়েছে রংপুর, মৌলভীবাজার, বরিশাল ও নারায়ণগঞ্জ। ‘বি’ গ্রুপের চার দল পাবনা, ব্রাহ্মণবাড়ীয়া, ফরিদপুর ও যশোর।
‘এ’ গ্রুপের খেলা হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ফাইনালও সেখানেই। ‘বি’ গ্রুপের ভেন্যু রংপুর ক্রিকেট গার্ডেন।
