ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গী কে?
প্রথম দুই ম্যাচ জেতা ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যাবে মনে হচ্ছিল এই পাঁচ দিন আগেও। পরের দুই ম্যাচ হেরে এখন স্বাগতিকদের চেয়ে থাকতে হচ্ছে মঙ্গলবারের শ্রীলঙ্কা-ভারত ম্যাচের দিকে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বলতে গেলে নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। শতভাগ নিশ্চিত বলা যাচ্ছে না কারণ, কাগজে-কলমে লঙ্কানদেরও বাদ পরার সম্ভবনা আছে!
ফাইনালে যেতে হলে জেতা ছাড়া কোনো বিকল্প নেই ভারতের। তবে ক্যারিবীয়রা চাইবে শ্রীলঙ্কার সাফল্য। ভারত হারলে শ্রীলঙ্কার সঙ্গী হবে স্বাগতিকরাই।
তবে জিতেও ভারতের ফাইনালে না যাওয়ার কিন্তু একটা ক্ষীণ সম্ভবনা আছে। ৩২১ রান পর্যন্ত লক্ষ্য তাড়া করে শেষ বলে জিতলেও ভারতের ফাইনাল নিশ্চিত। কিন্তু লক্ষ্য আরো বড় হলে কয়েকটা বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছতে হবে। অথবা আগে ব্যাট করলে অল্প কিছু রানের ব্যবধানে জিততে হবে। তা না হলে তিন দলেরই পয়েন্ট সমান নয় থাকায় রানরেটের খাড়া পড়বে ভারতের উপরই।
পোর্ট অব স্পেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বৃস্টি হওয়ার সম্ভবনা রয়েছে। অবশ্য একটা অতিরিক্ত দিন রাখাও আছে ম্যাচ শেষ করার জন্য। এরপরেও যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়, কপাল পুড়বে ভারতের।
