২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোড়ালির চোটে দুই ম্যাচে নেই রামপল

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপলও চোটে আক্রান্ত। ত্রিদেশীয় সিরিজে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গোড়ালিতে চোট পান রামপল। তাই ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি।

রামপলের জায়গায় আরেক পেসার জেসন হোল্ডারকে দলে নিয়েছে ক্যারিবীয়রা। মঙ্গলবার পরের দুই ম্যাচের জন্য ঘোষিত স্বাগতিকদের দলে এই একটিই পরিবর্তন। এবারো উপেক্ষিত অভিজ্ঞ ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান।

প্রথম দুই ম্যাচেই জিতে ফাইনালের পথ প্রশস্ত করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ক্রিস গেইল, জনসন চার্লস, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, ডেভন স্মিথ, ড্যারেন স্যামি, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), সুনীল নারায়ণ, টিনো বেস্ট, জেসন হোল্ডার ও কেমার রোচ।