২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে টি-টেন স্কুল ক্রিকেট

কিডজ ওয়ার্ল্ডের উদ্যোগে আগামী মাসে শুরু হতে যাচ্ছে প্লেজ হারবার স্কুল ও স্পোর্টস অ্যাকাডেমি টি-টেন স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

২৬ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া ১০ ওভার দৈর্ঘ্যের এই প্রতিযোগিতায় ৩২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১৯ সেপ্টেম্বর পর‌্যন্ত ২৫ দিনে খেলা হবে ৬২টি।

প্রতিযোগিতার চার ভেন্যু আবাহনী ক্লাব মাঠ, বনানী মাঠ, কলাবাগান ক্লাব মাঠ ও ধানমন্ডি ক্লাব মাঠ।

চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পাবে এক লাখ টাকা। রানার্স আপ দলের পুরস্কার ট্রফি ও ৫০ হাজার টাকা।

সর্বোচ্চ রান, উইকেট ও ক্যাচের জন্য পুরস্কার তো থাকবেই, সর্বোচ্চ চার এবং ছক্কা মারা ব্যাটসম্যানও পাবে আলাদা পুরস্কার।