২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল স্পট ফিক্সিংয়ের প্রধান বাজিকর গ্রেপ্তার

আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারির সন্দেহভাজন প্রধান বাজিকর জিতেন্দ্র সিং ওরফে জিতুকে শুক্রবার আহমেদাবাদ থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলা এবং বেশ কয়েক জন বাজিকর গ্রেপ্তার হওয়ার ঠিক ৪০ দিন পর ধরা পড়লেন জিতু।

দিল্লি পুলিশ জানিয়েছে, বাজিকর চন্দ্রেশ প্যাটেল ওরফে চাঁদ এবং মানানের সঙ্গে জিতুর নিয়মিত যোগাযোগ থাকার তথ্য-প্রমাণ তাদের কাছে আছে। এই দুই বাজিকরের যাতায়াত এবং অন্যান্য খরচ জিতু বহন করতেন। কারণ তারা দুজনই শ্রীশান্ত-চাভান-চান্দিলার সঙ্গে তার হয়ে যোগাযোগ রাখতেন।

শ্রীশান্ত, চাভান, চাঁদ ও মানান কয়েক দিন আগে জামিন পেয়েছেন।