২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের বউভাতে খালেদা জিয়া

তামিম ইকবাল-আয়েশা সিদ্দিকীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল তাদের শহর চট্টগ্রামে। বৃহস্পতিবার ঢাকায় হয়েছে বউভাত বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। আর্মি গলফ গার্ডেনে জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদও।

চট্টগ্রামে বিয়েতে তামিমের জাতীয় দলের অনেক সতীর্থই থাকতে পারেননি। তাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন বউভাতে।

অবশ্য শুধু ক্রিকেটার নয়, এই অনুষ্ঠান পরিণত হয় ক্রিকেটাঙ্গনের সব মানুষের মিলন মেলায়। তামিমের মা নুসরাত ইকবালের আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, সংগঠক, কোচ এবং ক্রীড়া সাংবাদিকরা।

সপরিবারে এসেছিলেন বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলও।