২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনকে পেয়ে উজ্জীবিত ইংল্যান্ড

হাঁটুর চোট কাটিয়ে প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। বৃহস্পতিবার ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে পাওয়ার সম্ভাবনায় স্বাগতিক দল উজ্জীবিত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Jun 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ৫ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে আছে অতিথিরা।

গত মার্চে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পিটারসেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন গত রোববার। কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের বিপক্ষে সারের হয়ে অপরাজিত ১৭৭ রানের দারুণ এক ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন।

গত রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরে যাওয়ায় ভীষণ হতাশ ইংল্যান্ড। তবে পিটারসেনের প্রত্যাবর্তন সমতা নিয়ে আসার স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের অনুপস্থিতিতে এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া এউইন মর্গ্যান বলেন, “তার এই সপ্তাহের পারফরম্যান্স আমাদের আশাবাদী করে তুলেছে। দেখে মনে হচ্ছে সে দারুণ ছন্দে আছে।”