২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে নেই ইরফান

পায়ের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না ভারতের বাঁহাতি পেসার ইরফান পাঠান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তার জায়গায় ডান হাতি পেসার শামি আহমেদকে নিয়েছে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীরা।

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার তৃতীয় দল শ্রীলঙ্কা।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি ইরফানের। এই টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অবশ্য খেলেছিলেন। তবে তেমন সুবিধা করতে পারেননি। ৫ ওভার বল করে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে অবশ্য অনেক দিনই বঞ্চিত ইরফান। গত সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন পাঠানদের ছোট ভাই।