২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের প্রশংসায় ক্লার্ক

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, রিকি পন্টিং একজন ‘বিস্ময়কর’ ক্রিকেটার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jun 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার আগামী অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শেষে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

দীর্ঘ দিনের সতীর্থর প্রশংসা করে ক্লার্ক বলেন, “তিনি (পন্টিং) যে একজন বিস্ময়কর ক্রিকেটার ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। ক্রিকেটের জন্য তিনি অনেক কিছু করেছেন।”

তবে আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে অর্থাৎ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজে পন্টিংয়ের খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্লার্ক। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছেন। আমরা এখন একটা নতুন দল পেয়েছি। আমরা এই সিরিজের (অ্যাশেজ) দিকে সাগ্রহে তাকিয়ে আছি।”