আপাতত দুশ্চিন্তামুক্ত ক্লার্ক
কিছু দিন ধরে পিঠের চোটে আক্রান্ত মাইকেল ক্লার্ক। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে আপাতত পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।
আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে খেলার লক্ষ্যে এখন অনুশীলনে ব্যস্ত ক্লার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়ার জন্য যা নিঃসন্দেহে সুখবর।
দলকে আরেকটি সুখবর দিয়ে তিনি জানান, “আমাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে অস্ত্রোপচার করাতে হবে কিনা। আমার মন বলছে, আমি আপাতত অস্ত্রোপচার থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে আছি।”
