তিন দিনের রিমান্ডে চান্দিলা
আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিত চান্দিলাকে তিন দিনের জন্য পুলিশের হেফাজতে পাঠিয়েছেন দিল্লির একটি আদালত।
দিল্লি পুলিশ আদালতকে জানায়, একই অভিযোগে গ্রেপ্তার অন্যদের কাছ থেকে পাওয়া তথ্য-প্রমাণের ব্যাপারে নিশ্চিত হতে চান্দিলাকে তাদের প্রয়োজন। পুলিশের আবেদনে সাড়া দিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার রাজস্থান রয়্যালসের অন্য দুই ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত ও অঙ্কিত চাভান গত সপ্তাহে জামিন পেয়েছেন।
