আইপিএলে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা স্বীকার করা রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Jun 2013, 07:54 PM
Updated :
23 Aug 2022, 10:56 AM
সোমবার এক জরুরি সভা শেষে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জগমোহন ডালমিয়া বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে মিস্টার রাজ কুন্দ্রাকে নিষিদ্ধ করা হয়েছে।”
গত বৃহস্পতিবার পুলিশের জিজ্ঞাসাবাদে আইপিএলে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী কুন্দ্রা।
এদিকে আগামী আইপিএলে বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। ডালমিয়া জানান, “অস্বস্তিকর কোনো কিছুই রাখা হবে না। কোনো চিয়ার লিডার থাকবে না, খেলা শেষে খেলোয়াড়-কর্মকর্তাদের পার্টিও নিষিদ্ধ।”
আইপিএলের খেলা চলার সময় মোবাইল ফোনের টাওয়ার বন্ধ করে দেয়া, ক্রিকেটারদের সঙ্গে থাকা অর্থের হিসাব দেয়া, খেলার সময় ডাগ আউটে কিংবা ক্রিকেটারদের সাজঘরে মালিকপক্ষের যাতায়াত নিয়ন্ত্রণ করা এবং ক্রিকেটারদের মাইক্রোফোন ও হেডফোন ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে বিসিসিআই।
আইপিএলে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা স্বীকার করা রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৫৪, ১০ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৬, ২৩ আগস্ট ২০২২