২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন কে টি ফ্রান্সিস

মারা গেছেন শ্রীলঙ্কার সাবেক আম্পায়ার কান্দিয়াহ ফ্রান্সিস। বিশ্ব ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন কে টি ফ্রান্সিস নামে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

দীর্ঘ দিন ধরে উচ্চ মাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন ফ্রান্সিস। যে কারণে তার দুটো পা-ই হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছিল। ফ্রান্সিস ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করা সবচেয়ে বিখ্যাত আম্পায়ার। ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার অভিষেক টেস্টের আম্পায়ারও ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন ফ্রান্সিস। ১৯৮২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ২৫টি টেস্ট ও ৫৬টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ছিলেন ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপেও।