২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে বিকেএসপি সেরা

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা বিকেএসপির। শনিবার বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ঢাকা মেট্রোকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ১০৩ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। সর্বোচ্চ ২৬ রান কাজী অনীকের, মাহিদুল করেন ২২ রান।

২১ রানে ৩ উইকেটে নিয়ে সিদ্দিকুর বিকেএসপির সেরা বোলার।

জবাবে ২৫ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি। ৩৭ রানে অপরাজিত থাকেন সরতাজ।

অপরাজিত ৩২ রান ও ১৭ রানে ২ উইকেট নিয়ে বিকেএসপির শফিউল হায়াৎ ফাইনালের সেরা খেলোয়াড়।