বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া উন্নয়ন বিভাগের সদস্য জালাল আহমেদ চৌধুরী মনে করেন, আইসিসির মতো বিসিবিরও নিজস্ব শক্তিশালী দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) থাকা উচিৎ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
07 Jun 2013, 05:59 PM
Updated :
23 Aug 2022, 10:55 AM
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ক্রিকেটে দুর্নীতির প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে। সেজন্য ক্রিকেটারদের নৈতিক শিক্ষা জোরদার করার পাশাপাশি বিসিবির নিজস্ব শক্তিশালী আকসু থাকা প্রয়োজন।”
“আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুর্নীতিকে কোনো ছাড় দেয় না। দুর্নীতি দমনের জন্য তাদের শক্তিশালী আকসু আছে। তাই এখন আন্তর্জাতিক ম্যাচে গড়াপেটা বা এ ধরনের কিছু করা খুব কঠিন।”
বিশিষ্ট ক্রীড়া লেখক জালাল চৌধুরী আরো বলেন, “দুর্নীতির ব্যাপারে বিসিবিরও একই দৃষ্টিভঙ্গী। সতর্কতার অংশ হিসেবে আমাদের দেশে যত ধরনের ক্রিকেট হয় তার সবই নজরদারির ভেতর রাখা উচিৎ। তার জন্য তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত করতে সক্ষম এমন আকসু গঠন করতে হবে বিসিবিকে।”
“তাছাড়া তৃণমূল পর্যায় থেকে এমন একটা প্রক্রিয়া গড়ে তুলতে হবে যেন ক্রিকেটাররা কিছুতেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে। আকসু গঠনের পাশাপাশি শক্তিশালী আইন প্রণয়নও ক্রিকেটারদের ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে পারে।”
বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সঙ্গে দীর্ঘ দিন জড়িয়ে থাকা জালাল চৌধুরী জানিয়েছেন, জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলকে দিয়ে নৈতিকতার শিক্ষা দেয়া শুরু হয়। ম্যাচ পাতানো নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্লাস নেয় খোদ আইসিসির একটি দল। গত জানুয়ারিতে আইসিসির সঙ্গে বিসিবির চুক্তি স্বাক্ষরের পর ক্রিকেটারসহ ১২২ জনের ক্লাস নিয়েছে আকসু।
নিজস্ব আকসুর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। তিনি বলেন, “ক্রিকেটারদের গড়াপেটা থেকে দূরে রাখতে আমাদের একটি পদ্ধতি গড়ে তুলতে হবে। আমাদের নিজস্ব আকসু থাকা প্রয়োজন। সব সময় তো আর আইসিসির আকসুর কাছে যাওয়া যাবে না।”
এক কোটি ৬৪ লাখ টাকার বিনিময়ে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্ত করছে আকসু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া উন্নয়ন বিভাগের সদস্য জালাল আহমেদ চৌধুরী মনে করেন, আইসিসির মতো বিসিবিরও নিজস্ব শক্তিশালী দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) থাকা উচিৎ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:৫৯, ৭ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৫, ২৩ আগস্ট ২০২২