জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু
চারটি ভেন্যুতে শুক্রবার ৩৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রথম দিন জয় পেয়েছে খুলনা, পাবনা, গাইবান্ধা ও ময়মনসিংহ।
খুলনা ১৫৫ রানে মেহেরপুরকে, পাবনা ৭ উইকেটে নাটোরকে, গাইবান্ধা ৫ উইকেটে কুড়িগ্রামকে এবং ময়মনসিংহ ৭ উইকেটে কিশোরগঞ্জকে হারিয়েছে।
খুলনা-মেহেরপুর
সাতক্ষীরায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭১ রান করে খুলনা। সর্বোচ্চ ৭২ করে আসে রিয়াজুল ও আসলামের ব্যাট থেকে। মেহেরপুরের আতিকুর ৩ উইকেট নেন ৪০ রানে।
জবাবে ৩৭ ওভার ৩ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় মেহেরপুর। সর্বোচ্চ ২১ রান রাজুর। খুলনার পক্ষে রাজিব ৩ উইকেট নেন ১৯ রানে।
পাবনা-নাটোর
সিরাজগঞ্জে টস জিতে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৩ বলে ৭০ রানে অলআউট হয়ে যায় নাটোর। সুজন করেন ১৩ রান। ১৬ রানে ৪ উইকেট নিয়ে পাবনার সেরা বোলার কাওসার।
জবাবে ১০ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাবনা। নাঈমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান।
কুড়িগ্রাম-গাইবান্ধা
নীলফামারীতে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৭৮ রানে অলআউট হয়ে যায় কুড়িগ্রাম। সর্বোচ্চ ২৩ রান সালমানের। গাইবান্ধার পক্ষে রাতুল ৩ উইকেট নেন ৯ রানে।
জবাবে ১৬ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাইবান্ধা। ৩০ রানে অপরাজিত থাকেন রাসেল। কুড়িগ্রামের রাশেদুল ৪ রানে নেন ২ উইকেট।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ
জামালপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় কিশোরগঞ্জ। সর্বোচ্চ ৪১ রান সজীবের। ময়মনংসিংহের সবচেয়ে সফল বোলার শুভ ১৮ রানে নেন ৪ উইকেট।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ময়মনসিংহের নতুন লক্ষ্য দাঁড়ায় ১১০ রান। ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে যায় তারা। আরমান ৩৪ ও জনি ২৮ রানে অপরাজিত থাকেন।
