মাগুরা ক্রিকেট লিগে যুগ্ম শিরোপা
মাগুরা ক্রিকেট লিগে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে এ এইচ খান স্মৃতি সংসদ ও খান আবুল হোসেন স্মৃতি সংসদ।
শনিবার আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ ওভারের ফাইনালে প্রথমে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয়ে যায় এ এইচ খান স্মৃতি সংসদ। জবাবে সবগুলো উইকেট হারিয়ে খান আবুল হোসেন স্মৃতি সংসদও করে ঠিক ১৩২ রান।
১১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ও ৩১ বলে ২৯ রান করে এ এইচ খান স্মৃতি সংসদের জয় ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার।
