২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাভানের শর্ত সাপেক্ষে জামিন লাভ

রোববার বিয়ে, তাই আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অঙ্কিত চাভান শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 May 2013, 07:12 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার চাভানের আইনজীবী কিশোর গায়কোয়াড় জানিয়েছেন, দিল্লির একটি আদালত ৬ জুন পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। গত ১৬ মে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ভারতের সাবেক টেস্ট পেসার শান্তকুমারন শ্রীশান্ত ও অজিত চান্দিলার সঙ্গে চাভানকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।