২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই বৃষ্টির উপদ্রব। বৃষ্টির কারণে এজবাস্টনে পাকিস্তান-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের একটি বলও হতে পারেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 05:23 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটায় শুরু হওয়ার কথা ছিল দিবা-রাত্রির ম্যাচটি। কিন্তু একটানা বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। কয়েক দফা মাঠ পর‌্যবেক্ষণ শেষে বেলা তিনটার সময় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

শনিবার একই ভেন্যুতে আরেকটি প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কার্ডিফে দিনের অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সোমবার, ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

৬ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা।