শ্রীনিবাসনের পদত্যাগের পক্ষে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়
ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএলের স্পট ফিক্সিং তদন্তে বিতর্ক এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান এন শ্রীনিবাসনের পদত্যাগ করা উচিৎ।
স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পনকে গ্রেপ্তারের চার দিন পর এই অভিমত প্রকাশ করা হল।
এক বিবৃতিতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানায়, “তদন্তের সময় সব ধরনের দ্বন্দ্ব এড়াতে বিসিসিআই সভাপতির নৈতিকতার ভিত্তিতে পদত্যাগ করা উচিৎ।”
চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ মায়াপ্পনের গ্রেপ্তারের পর থেকেই ভারতের গণমাধ্যম শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল। তবে বিসিসিআই সভাপতি শুরু থেকেই পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল।
