২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে ঢাকা মেট্রো ও সিলেটের জয়

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে জয় পেয়েছে ঢাকা মেট্রো ও সিলেট। ঢাকা মেট্রো ২ উইকেটে খুলনাকে এবং সিলেট ৭১ রানে চট্টগ্রামকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৭ রান করে খুলনা। জালালের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৫ রান। ৪৪ রান করেন আশরাফ। ঢাকার মেট্রোর পক্ষে মাহিদুল ৩ উইকেট নেন ৪০ রানে।

জবাবে ৪৬ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা মেট্রো। প্রতিযোগিতায় প্রথম শতক করা ওমর ফারুকের ব্যাট থেকে আসে ১১১ রান। আব্দুল্লাহ অপরাজিত থাকেন ২১ রানে। খুলনার পক্ষে সজল ৩৮ রানে ৩ উইকেট নেন।

ময়মনসিংহ জিমন্যাশিয়াম মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫২ রান করে সিলেট। আব্দুল্লাহ আল গালিবের ব্যাট থেকে আসে ৩১ রান। ৩০ রান করেন জামশেদ হক। চট্টগ্রামের পক্ষে নাঈম ৩ উইকেট নেন ২৫ রানে।

জবাবে ৩২ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। সর্বোচ্চ ২৬ রান তাজুলের। ১৭ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের সহজ জয়ে বড় অবদান শফিকুরের।