২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটের ফাইনালে রংপুর

স্বাগতিক সিলেটকে ১১ রানে হারিয়ে প্রথম দল হিসাবে ষষ্ঠ জাতীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে রংপুর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবারের অন্য ম্যাচে ঢাকাকে ৬৪ রানে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে খুলনা।

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় দুটি ম্যাচেরই দৈর্ঘ্য নেমে আসে ৩০ ওভারে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১২৪ রান করে রংপুর। নুজহাত তাসনিয়া ৪৮ ও শারমীন সুপ্তা ৪৭ রানে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে শাহনাজ ২১ রানে ২ উইকেট নেন।

জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে থেমে যায় সিলেটের ইনিংস। সর্বোচ্চ ২৮ রান শাহনাজের। ১২ রানে ২ উইকেট নেন পবিত্র রায়।

অন্য ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২২ রান করে খুলনা। সর্বোচ্চ ৪৩ রান অধিনায়ক সালমা খাতুনের। ঢাকার পক্ষে সাবিকুন নাহার ১৮ রানে ২ উইকেট নেন।

জবাবে ৭ উইকেট হারিয়ে ৫৮ রানের বেশি করতে পারেনি ঢাকা। ২৩ রানে অপরাজিত থকেন শামিমা সুলতানা। ১০ রানে ৩ উইকেট নিয়ে শায়লা শারমীন খুলনার সেরা বোলার।

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ঢাকা, আর খুলনা খেলবে সিলেটের বিপক্ষে।

শুক্রবার ফাইনালে রংপুর খুলনা-সিলেট ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।