২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের টাকা পরিশোধ নিয়ে গেমঅনের গড়িমসি

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টাকা পরিশোধ নিয়ে গড়িমসি করেই চলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেমঅন স্পোর্টস লিমিটেড। বিপিএল আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানটির কাছে বিসিবির পাওনা ১৯ কোটি টাকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

এ মাসেই দুবার টাকা দেয়ার শেষ সময়সীমা ভঙ্গ করেছে গেমঅন। বিসিবিকে প্রথমে ২০ মে এবং পরে ২৬ মের মধ্যে ১৫ কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু একটি টাকাও দেয়নি।

বিপিএল গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা জানান, “আজ (রোববার) গেমঅনের টাকা পরিশোধের তারিখ ছিল। তবে এখনো পর্যন্ত টাকা পরিশোধের খবর পাইনি।”

এ প্রসঙ্গে গেমঅনের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পি বলেন, “বৃহস্পতিবারই ব্যাঙ্কে সব কাগজপত্র জমা দিয়েছি। হরতালের কারণে হয়তো আসেনি। আশা করি সোমবারের মধ্যে ক্রিকেট বোর্ড টাকা পেয়ে যাবে।”